Sunday, June 28, 2026

আজ নিজের কেন্দ্রে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) তৃণমূল প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণে ছুটে বেড়াচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের (Diamond Harbour Constituency) প্রার্থী। আগামী ১ জুন এখানে ভোট। তার আগে নির্বাচনী বৈঠক যেমন সেরেছেন অভিষেক (Abhishek Banerjee), ঠিক তেমনই নিজের সংসদীয় এলাকায় পুজো দিয়ে জনসংযোগ করতে দেখা গেছে তাঁকে। রবিবাসরীয় প্রচারে ডায়মন্ড হারবারে মুচিশা হাই স্কুল ফুটবল মাঠে বিশাল জনসভা করতে চলেছেন তিনি। সাড়ে তিনটে সভা শুরু হওয়ার কথা।

রাজ্যের দুদফায় নির্বাচন হয়ে গেছে। বাকি আরও পাঁচ দফা। তারকা প্রার্থী থেকে শুরু করে পোড়খাওয়া রাজনীতিবিদের সমর্থনেও রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে ঘাসফুলের হয়ে প্রচারে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব অভিষেক। ইতিমধ্যেই রাজ্যের প্রায় অর্ধেক লোকসভা কেন্দ্রে প্রচার করেছেন তিনি। এবার ডায়মন্ড হারবারে যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে দেখার জন্য সাধারণ মানুষের উন্মাদনা এবং সকাল থেকেই এই কেন্দ্রের তৃণমূল কর্মী ও নেতাদের উৎসাহ চোখে পড়ার মতো।

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...