Friday, June 26, 2026

রাইসিনা হিলসে রাজকীয় সংবর্ধনা, রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন সস্ত্রীক ট্রাম্পের

Date:

Share post:

ভারত সফরের দ্বিতীয় দিনে ঠাসা কর্মসূচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মঙ্গলবার সকালে রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে সস্ত্রীক যান মার্কিন রাষ্ট্রপতি। তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতী রামনাথ কোবিন্দ। সঙ্গে ছিলেন সবিতাদেবীও। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্পকে সেখানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
রাষ্ট্রপতি ভবন থেকে রাজঘাটে পৌঁছন ডোনাল্ড ট্রাম্প। মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। এরপরে ভিজিটরস বুকে তাঁর প্রতিক্রিয়া লেখেন ট্রাম্প। তাঁকে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উপহার দেওয়া হয়। এরপর হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে একান্ত বৈঠক ট্রাম্পের।

আরও পড়ুন-দিল্লির হিংসায় মৃত্যু বেড়ে ৭, অমিত শাহর সঙ্গে বৈঠকে কেজরি

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...