Friday, April 3, 2026

করোনাভাইরাস ছড়িয়েছে চিনের বাইরেও, আক্রান্ত কমপক্ষে ৮০ হাজার

Date:

Share post:

করোনাভাইরাসে চিনে বাড়ছে মৃতের সংখ্যা। একই সঙ্গে ভাইরাস ছড়াচ্ছে চিনের বাইরেও। এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে চিন বাদে ৪০ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। চিনে মৃতের সংখ্যা কমপক্ষে ৩ হাজার। এই মারণ ভাইরাস সামাল দেওয়া যাচ্ছে না কোনও ভাবে।

নতুন করে মঙ্গলবার চিনে আরও ৪০৬ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৪০১ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। এক দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ জন। মৃতেরা সকলেই উহান শহরের বাসিন্দা। এই নিয়ে চিনে সরকারি ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৭১৫ জন। আক্রান্ত ৭৮ হাজার ৬৪ জন।

এই অবস্থায় চিন্তার ভাঁজ পরছে অন্য একটি বিষয় নিয়ে। চিনের বাইরে ক্রমশও বেড়ে চলছে এই ভাইরাসের সংক্রমণের হার। এত দিন শুধু চিনে এই রোগ ছড়াচ্ছিল, কিন্তু এবার বাইরেও আতঙ্ক সৃষ্টি করেছে করোনা। চিনের মূল ভূখণ্ডের বাইরে দক্ষিণ কোরিয়ায় এই রোগে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মারা গিয়েছেন অন্তত ১১ জন। চিনের বাইরে সর্বাধিক মৃত্যু হয়েছে ইরানে। সেখানে মারা গেছেন অন্তত ১৬ জন, আক্রান্ত ৯৫। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৮০ হাজার ৯৬৭ জন।
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন, মৃতের সংখ্যা ১১ জন। হংকংয়ে আক্রান্ত ৮৫, মৃত্যু ২ জনের। জাপানে আক্রান্ত ১৫৯, মৃত ১। সিঙ্গাপুরে ৯১ জন আক্রান্ত। আমেরিকায় ৫৩ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। ৬১ বছর বয়সি এক ব্যক্তির প্রাথমিক পরীক্ষায় নতুন করোনভাইরাস শনাক্ত হয়েছে ব্রাজিলে। তিনি ইতালি থেকে সদ্য ফিরেছেন। এছাড়া নতুন ভাইরাস ধরা পড়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা জাহাজ ডায়মন্ড প্রিন্সেসের ৬৯১ যাত্রীর শরীরে। চার যাত্রী মারা গিয়েছেন বলে সূত্রের খবর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র মতে, এখন পর্যন্ত অন্তত ৪৩টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
হু-এর তরফে জানানো হয়েছে, এই ভাইরাস নিয়ে কেউ তথ্য যেন গোপন না রাখে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ারই এক নাগরিককে নিয়ে আড়াল করার অভিযোগ উঠেছে সেখানকার স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে। বলা হচ্ছে, বহু সংক্রমণের তথ্য চেপে রাখার চেষ্টা করছে তারা। ইতিমধ্যেই কাউকে কিছু জানতে না দিয়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে কয়েকশো মানুষকে।

আরও পড়ুন-আমার ভাই ও বোনেদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি”, টুইট-বার্তা প্রধানমন্ত্রী’র

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...