Thursday, March 26, 2026

মৃত্যু বেড়ে ১৮, দিল্লির হিংসা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে অজিত দোভাল

Date:

Share post:

দিল্লির সাম্প্রদায়িক হিংসায় মৃত্যু বেড়ে হল ১৮। আশঙ্কাজনক অবস্থায় বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন এক সাংবাদিকও। এদিকে গতকাল মধ্যরাতে দিল্লি পুলিসের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে বৈঠকের পর দাঙ্গাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সীলমপুর, জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরী চকের হিংসাবিধ্বস্ত এলাকা ঘুরে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন দোভাল। তিনি জানিয়েছেন, পুলিসকে ফ্রি-হ্যান্ড দেওয়া হয়েছে। কোনও অবস্থায় আর হিংসা বরদাস্ত করা হবে না। অশান্তি বা গোলমাল পাকানোর চেষ্টা দেখলেই কঠোর হাতে দমন করা হবে। এদিকে বুধবার দিল্লির পরিস্থিতি পর্যালোচনায় নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক। থাকবেন অজিত দোভাল। দিল্লির সাম্প্রতিক পরিস্থিতির জন্য বুধবারের কেরালা সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related articles

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোজি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...