Wednesday, May 27, 2026

কেন নিষ্ক্রিয় কেজরিওয়াল? বিক্ষোভ তাঁর বাসভবনকে ঘিরে

Date:

Share post:

এবার কেজরিওয়ালের নিষ্ক্রিয়তা নিয়ে বিক্ষোভ হলো তাঁর বাসভবনকে ঘিরে। মঙ্গলবার মধ্যরাতে পড়ুয়ারা তাঁর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়ে দাবি করেন, মুখ্যমন্ত্রীর উচিত, এখনই পথে নেমে গোষ্ঠী সংঘর্ষ বন্ধ করা। জামিয়া মিলিয়ার প্রাক্তন পড়ুয়াদের সংগঠন জামিয়া কো-অর্ডিনেশন কমিটির ডাকে গভীর রাতে বহু পড়ুয়া ও সাধারণ মানুষ সেখানে জড়ো হন। ছিল জেএনইউর পড়ুয়ারাও।

পড়ুয়াদের দাবি, উত্তর-পূর্ব দিল্লির যেখানে যেখানে সঙ্ঘর্ষ হয়েছে, মৃত্যু হয়েছে, সেখানে যেতে হবে কেজরিওয়ালকে। বিধায়কদের নিয়ে শান্তি মিছিল করতে হবে। যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের দাবি, ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি দিতে হবে। আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে হবে। সেই সঙ্গে শান্তি ফেরাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা মানুষকে জানাতে হবে।

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...