Tuesday, June 23, 2026

রবীন্দ্রনাথ-অমর্ত্যকে ‘উৎখাত’! বাংলা বিরোধীদের মুখোশ খুললেন অভিষেক

Date:

Share post:

বাংলা বিরোধী একাধিক নিদর্শন বিজেপি নেতারা বাংলায় এসে বারবার দিয়েছেন। নির্বাচনী প্রচার থেকে সেই সব নিদর্শন তৃণমূল নেতৃত্ব রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছেন। এই বাংলা বিরোধী বিজেপির একাধিক নিদর্শন বীরভূম জেলাতেই রয়েছে। শনিবার বীরভূমের দুরবরাজপুরে নির্বাচনী জনসভা থেকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেনের অপমানের উদাহরণ তুলে ধরে বিজেপির বাংলা বিরোধী মনোভাবকে কটাক্ষ করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০২৩ সালে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেসকো। ঘোষণার পরই তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে ফলক বসিয়ে ঘোষণা করে দেন এই স্বীকৃতির কথা। তবে তাৎপর্যপূর্ণভাবে সেই ফলক থেকে বাদ পড়ে শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বদলে সেখানে জায়গা পায় নরেন্দ্র মোদির নাম, শুধুমাত্র আচার্য হিসাবে তাঁর নাম ফলকে তুলে দেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

শনিবার দুবরাজপুরের নির্বাচনী প্রচার থেকে কেন্দ্রের সরকারের বাংলা বিরোধী মনোভাবকে তুলোধনা করে অভিষেক বলেন, “বীরভূমের লালমাটির জেলা বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই মাটিকে কীভাবে বিজেপির সরকার কলুসিত কালিমালিপ্ত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে যে শান্তিনিকেতনকে আজ সারা বিশ্বের মানুষ চেনে সেই শান্তিনিকেতনের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই বিজেপির সরকার, দেশবিরোধী জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকার।”

সেই সঙ্গে তিনি নোবেলজয়ী অমর্ত্য সেনকে বিশ্বভারতীর অপমান নিয়েও বিজেপি সরকারের মুখোশ খুলে দেন। তিনি বলেন, “অমর্ত্য সেনের মতো নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ, তাঁকে তাঁর বাড়ি থেকে উৎখাত করার জন্য নোটিশ দিয়েছিল। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী গিয়ে তাঁর বাড়িতে, তাঁর হাতে তাঁর জমির দলিল তুলে দিয়েছেন যে, তাঁর জায়গার প্রতি তাঁর পূর্ণ অধিকার রয়েছে।” সেখানেই তিনি দাবি করেন, ” এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি।”

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...