Friday, April 3, 2026

দিল্লিতে সেনা নামানোর দাবি কেজরিওয়ালের

Date:

Share post:

দিল্লির হিংসায় মৃত্যু বেড়ে হল ২১। আশঙ্কাজনক অনেকেই। পরিস্থিতি পর্যালোচনায় আর কিছুক্ষণ পর বসছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির অতি গুরুত্বপূর্ণ বৈঠক। থাকবেন অমিত শাহ, অজিত দোভাল। গতকালই দিল্লি পুলিশের বিশেষ কমিশনার পদে আনা হয়েছে দক্ষ অফিসার বলে পরিচিত ও জঙ্গি দমনে পারদর্শী আইপিএস এসএন শ্রীবাস্তবকে। এর আগে তিনি ছিলেন সিআরপিএফে। কাজ করেছেন দিল্লি পুলিশের জঙ্গিদমন শাখার প্রধান হিসাবেও।

এদিকে পরিস্থিতি ‘উদ্বেগজনক’ উল্লেখ করে অবিলম্বে দিল্লিতে সেনা নামানোর দাবি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেও তিনি একই আর্জি জানিয়েছেন। কেজরির বক্তব্য, দিল্লি পুলিশ চেষ্টা করছে ঠিকই, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে তারা এখনও ব্যর্থ। তাদের সম্পর্কে কোথাও একটা পারস্পরিক আস্থার অভাব রয়েছে। তাই এই মুহূর্তে সেনা নামানোই উপযুক্ত পথ।

আরও পড়ুন-রাজধানীতে হিংসার বলি গোয়েন্দা অফিসার! মৃতের সংখ্যা বেড়ে ২১

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...