Friday, April 3, 2026

দিল্লিতে হিংসার পিছনে কারা? নাম উঠছে নাসির গ্যাং, ইরফান গ্যাংয়ের

Date:

Share post:

লাগামছাড়া তাণ্ডব। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তায় দাপাদাপি, পুলিশের দিকে ইটবৃষ্টি, দোকান, বাড়ি, গাড়িতে আগুন, বেপরোয়া গুলি। গত তিনদিন ধরে হিংসার উন্মত্ত ছবি দেখা গিয়েছে দেশের রাজধানী দিল্লিতে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র প্রতিবাদে চলা আন্দোলন থেকে পরিকল্পিত সাম্প্রদায়িক হিংসার আগুনে ইতিমধ্যেই ঝরেছে বহু প্রাণ। মৃত্যু হয়েছে পুলিশেরও। কিন্তু এই সংঘর্ষের পিছনে কারা? তাণ্ডবের ধরন দেখে একে পরিকল্পিত ও শক্তিশালী দুষ্কৃতীদলের কাজ বলে মনে করছে দিল্লি পুলিশ। উত্তর পূর্ব দিল্লিতে সংঘর্ষের সময় প্রকাশ্যে গুলি চালাতে দেখা গিয়েছে এমন প্রায় ডজনখানেক দুষ্কৃতীর ছবি ক্যামেরাবন্দি হয়েছে। এদের পুলিশও চিহ্নিত করেছে। পরিস্থিতি একটু থিতু হলেই শুরু হবে ধরপাকড়। পুলিশ সূত্রে উঠে এসেছে, গুলি চালাতে, আগুন লাগাতে বা পাথর ছুঁড়তে যাদের দেখা গিয়েছে তারা অনেকেই উত্তরপ্রদেশের কুখ্যাত নাসির গ্যাং ও তার বিরোধী গোষ্ঠী ইরফান চেনু গ্যাংয়ের সদস্য। জানা গিয়েছে, সংঘর্ষের পিছনে সক্রিয়ভাবে থাকতে পারে এই দুটি গ্যাং এবং তার পিছনে আরও বড় মাথা। দুদিনে দুষ্কৃতীরা প্রায় ৫০০ রাউন্ড গুলি ছুঁড়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। গোটা ঘটনা এক বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে তদন্তকারীরা নিশ্চিত।

আরও পড়ুন-মৃত্যু বেড়ে ১৮, দিল্লির হিংসা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে অজিত দোভাল

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...