Wednesday, June 3, 2026

কপিল মিশ্রর উস্কানিমূলক মন্তব্য, পুলিশকে ভর্ৎসনা দিল্লি আদালতের

Date:

Share post:

বিজেপি নেতা কপিল মিশ্রর মন্তব্য নিয়ে এবার দিল্লি পুলিশকে ভর্ৎসনা দিল্লি আদালতের। বিজেপি নেতা উস্কানিমূলক মন্তব্য করা সত্ত্বেও কেন পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিল না? প্রশ্ন তোলে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

শুনানিতে দিল্লির পুলিশের তরফে জানানো হয়, তারা ওই মন্তব্য শোনেনি। এই প্রসঙ্গে আদালত বলে, কেন টিভি-তে প্রচারিত এই মন্তব্য দিল্লির পুলিশ কমিশনারের নজর এড়িয়ে গেল। দিল্লিতে হিংসার বিষয়ে মামলার শুনানিতে আদালতে বিজেপি নেতা কপিল মিশ্রর ভিডিও চালানো হয়। এই দেখার পরেই পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট। এই বক্তব্য কেন দেখেনি পুলিশ, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। এই সঙ্গে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও করা হয়।

আরও পড়ুন-রাজধানীতে হিংসার বলি গোয়েন্দা অফিসার! মৃতের সংখ্যা বেড়ে ২১

Related articles

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...