Friday, April 3, 2026

বিচারপতির বদলি প্রসঙ্গে কী বললেন অধীর?

Date:

Share post:

দিল্লি হাইকোর্টের বিচারপতি মুরলিধরনের বদলি প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমি মনে করি এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে অপমান করা হচ্ছে। হঠাৎ এত তৎপর হয়ে বিচারপতি মুরলিধরনকে সরানোর মধ্যে সরকারের হস্তক্ষেপ অবশ্যই আছে। সরকার পরোক্ষে ভারতের বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে বলে আমি অভিযোগ করছি।’’ তিনি আরও বলেন, ‘‘বিচারপতি এই দিল্লির হিংসায় স্পষ্ট করে দিয়েছেন যে হিংসা থামানো যেত। তাঁর হস্তক্ষেপে বহু মানুষের প্রাণ বেঁচেছে। বহু মানুষ চিকিৎসা করাতে পারছেন। বিচারপতি সত্যি কথা বলেছেন যেটা তাঁর করা উচিত। তাই তিনি সরকারের চক্ষুশূল হয়েছেন। দেশে বিচারপতি দায়িত্ব পালন করতে গিয়ে শাস্তি পান তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন।’’ খুব শোচনীয় পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেন অধীর। বিচারপতি মুরলীধরনের অপসারণ তাঁর জলন্ত প্রমাণ। ভয়ঙ্কর দিন আসছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন-দিল্লির হিংসায় মৃত্যু বেড়ে ৩৫

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...