Saturday, April 4, 2026

শাহ-নাড্ডার সভায় হাজির না হলে বিজেপি আর সহ্য করবে না শোভনের লুকোচুরি

Date:

Share post:

শাহ-নাড্ডার কলকাতা সফরে রাজনৈতিক মহলের নজর প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের উপর।

শহিদ মিনার ময়দানে আগামী ১ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডার সভা৷ এই সভায় কি হাজির থাকবেন কলকাতার প্রাক্তন মেয়র
শোভন চট্টোপাধ্যায় ? লাখ টাকার এই প্রশ্ন নিয়েই জল্পনা চলছে বঙ্গ-বিজেপির অন্দরে৷ এই সভায় শোভন চট্টোপাধ্যায় হাজির থাকা না থাকার ওপর নির্ভর করছে ভবিষ্যতে বিজেপিতে তাঁর যুক্ত থাকার বিষয়টি।

বিজেপির এই সভাকে CAA ও NRC-র সমর্থন-সভা বলা হলেও কার্যত শাহ-নাড্ডাকে সামনে রেখেই পুরভোটের প্রচার শুরু করে দিতে চাইছে বিজেপি৷ কলকাতা ও হাওড়ার পুরভোট প্রথমেই হবে বলে অনুমান করা হচ্ছে৷ সেই লক্ষ্যেই পরিকল্পনা সাজিয়েছেন রাজ্য নেতারা৷ শহিদ মিনারের সভার পরেই অমিত শাহ বঙ্গ-বিজেপির নির্বাচন কমিটির সদস্যদের সঙ্গে পুরভোটের প্রচার নিয়ে কথা বলতে পারেন।পুরসভা নির্বাচনে বাংলা বিজেপির ইস্তেহার নিয়েও পরামর্শ দেবেন শাহ-নাড্ডা৷

এই শাহি-মঞ্চেই শোভনকে হাজির করানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে৷ গত নভেম্বরে দিল্লি গিয়ে ঘটা করে শোভন বিজেপিতে যোগ দিলেও, তারপর থেকে বিজেপির কোনও কর্মসূচিতেই তাঁকে দেখা যায়নি৷ এমনকী, শহরে শাহ বা নাড্ডা এলেও শোভন, সৌজন্য দেখিয়েও তাঁদের সঙ্গে দেখা করেননি৷ শুধুমাত্র কলকাতার পুরভোটের দিকে তাকিয়েই বিজেপি শোভনের এই আচরন সহ্য করেছে৷ তবে বঙ্গ-বিজেপির নেতৃত্বের বক্তব্য, “আর নয়, সময় এসে গিয়েছে শোভনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার৷ তাই ১ মার্চের সভায় শোভনকে ডাকা হচ্ছে৷” এলে ভালো, না এলে শোভন ‘চ্যাপ্টার ক্লোজ’ করবে বিজেপি বলেই সূত্রের খবর৷ শোভনের এই লুকোচুরি খেলা এবং এভাবে জাতীয় নেতাদের কার্যত অপমান করার খেলা, বঙ্গ-বিজেপি আর মানতে রাজি নয়৷

এখন দেখার ১ মার্চ কোন পথে হাঁটেন শোভন চট্টোপাধ্যায় ৷

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...