Sunday, June 28, 2026

রাজ্যপালের বেনজির তলব, আজ রাজভবনে যাচ্ছেন রাজ্যের নির্বাচন কমিশনার

Date:

Share post:

এ বার রাজভবনে তলব রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসকে । এজন্য চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যোগাযোগ করেছেন টেলিফোনেও। সেই সূত্রেই আজ বৃহস্পতিবার রাজভবন যাচ্ছেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস। সকাল সাড়ে এগারোটা থেকে রাজভবনে হবে পুরভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক। কমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে ।পুরভোট নিয়ে রাজ্যপালের এই সক্রিয়তা বেনজির । 27 ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডাকা হয়েছে বলে টুইট করেন রাজ্যপাল । যদিও বিষয়টি জানেন না বলেএড়িয়ে গিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার। ফলে, বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।সরকারিভাবে লিখিত প্রস্তাব যায়নি ঠিকই। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে , পুরভোটের প্রস্তাবিত দিন চূড়ান্ত করে ফেলেছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর জানিয়েছে , ঐতিহ্য বদলে ফেলে এবার কলকাতার সঙ্গেই ভোট হবে হাওড়া পুরনিগমের। নির্বাচন কমিশনারকে জানানোর আগেই এভাবে কেন টুইট করলেন রাজ্যপাল তা নিয়ে ফের বিতর্ক দেখা দিয়েছে । এরপরেই ড্যামেজ কন্ট্রোলে নামে রাজভবন। ওইদিন সন্ধের দিকে রাজ্যপাল ফোন করেন সৌরভ দাসকে। পরে মঙ্গলবার রাজভবনের তরফে চিঠিও দেওয়া হয় নির্বাচন কমিশনারকে। সেই সূত্রেই আজ বৃহস্পতিবার রাজভবনে যাচ্ছেন নির্বাচন কমিশনার।
প্রশ্ন ওঠে, একটি সাংগঠনিক পদে থেকে অন্য সাংবিধানিক পদে থাকা কোনও ব্যক্তিকে এভাবে তলব করা যায় কি না। এপ্রসঙ্গে রাজ্যপাল একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, ভারতীয় সংবিধানের 243 K ধারায় রাজ্য নির্বাচন কমিশনকে পুরভোট পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডাকা হয়েছে ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...