Wednesday, June 10, 2026

অমিত-মমতা বৈঠককে তৃণমূল-বিজেপির যোগসাজশ বলে কটাক্ষ অধীরের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভুবনেশ্বরে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তাঁর সেই ওড়িশা সফর নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এক্ষেত্রে তিনি তৃণমূল-বিজেপির যোগসাজশের ইঙ্গিতও করেছেন।
দিল্লিতে ব্যাপক গোলমাল চলছে, সংঘর্ষের জেরে ইতিমধ্যে ৪৩ জনের প্রাণ গিয়েছে। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা ঘটনার জন্য বিরোধীরা কাঠগড়ায় তুলেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী।বহরমপুরের সাংসদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে বিরোধীরা যে একজোট হয়ে প্রতিবাদের ডাক দিয়েছে তাতে সামিল হননি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সর্বদলীয় বৈঠক ডেকে বিরোধী ঐক্য মজবুত করতে চেয়েছিলেন। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। অথচ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন।
তাঁর সাফ কথা, এই পরিস্থিতিতে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী নিজেকে নাগরিকত্ব আইনের বিরোধী বলে প্রচার করছেন, সেখানে তিনি কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে যোগ দিলেন। যদিও এর আগে কলকাতায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিলেন সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময়ও প্রদেশ কংগ্রেসের তরফে কটাক্ষ করা হয়েছিল।

Related articles

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...