Tuesday, June 9, 2026

দিল্লি থেকে ঘরে ফিরলেন আটকে থাকা বাংলার ১৩ শ্রমিক

Date:

Share post:

অগ্নিগর্ভ দিল্লি। ব্রহ্মপুরী, ভজনপুরা চক, গোকুলপুরী, মৌজপুর-সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষে কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। রাজধানীতে হিংসার ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতিতে দিল্লির শাহদরায় আটকে ছিলেন বাংলার ১৩ জন শ্রমিক। পেটের টানে, রুটি-রোজগারের আশায় বাংলা ছেড়ে দিল্লি গিয়েছিলেন কালাম শেখরা। অশান্ত দিল্লিতে আটকা পড়ে উদ্ধারের আশায় দিন গুনছিলেন তাঁরা।

শুক্রবার তারা ফিরলেন কড়া পুলিশ প্রহরায়। নিউরিতলার মায়েরা জানতে পেরে গিয়েছেন হাওড়া থেকে পুলিশ এসকর্ট করে সড়কপথে ঘরে ফিরিয়ে দিচ্ছে তাঁদের ছেলেদের। তাই চারদিন পর শুক্রবার হেঁসেলে ঢুকেছেন মমতাজ বেওয়ারা। হাতে সময় বেশি নেই। বিকেলের মধ্যেই তৈরি করে ফেলতে হবে ছেলেদের পছন্দের খাবার।

ছেলেদের চিন্তায় রাতের ঘুম চলে গিয়েছিল নিউড়িপাড়াতেও। অবশেষে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিত্বের উদ্যোগে আটকে পড়া ১৩ জন বাঙালি শ্রমিকদের বুধবার রাতের কালকা মেলে তুলে দেওয়া হয়।শুক্রবার সকালে হাওড়া পৌঁছোন তাঁরা। এরপরেই হাওড়া স্টেশন থেকে মুর্শিদাবাদ রওনা হন ওই শ্রমিকরা।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...