Wednesday, June 24, 2026

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

Date:

Share post:

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করল ইডি। তদন্তকারীদের দাবি, তিনি তদন্তে লাগাতার অসহযোগিতা করছিলেন।

বর্তমানে ডিরেক্টর সিকিওরিটি কন্ট্রোলে কর্মরত এই পুলিশকর্তার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছিল। ইডি সূত্রের দাবি, ব্যবসায়ী জয় কামদারের ডায়েরি ও মোবাইল চ্যাটে ‘শান্তনু স্যার’ বা ‘শান্তনুদা’র উল্লেখ এবং উপহার আদান-প্রদানের তথ্যই এই গ্রেফতারের মূল ভিত্তি। অভিযোগ, জমি ও বাড়ি দখলের কারবারে মদত জোগাতেন তিনি। এমনকি তাঁর দুই পুত্রের অ্যাকাউন্টে জয় কামদারের সংস্থা থেকে লক্ষাধিক টাকার লেনদেন ও ফ্ল্যাট কেনার হদিস মিলেছে। তদন্তকারীদের মতে, জয় কামদারের বেআইনি টাকা এই পুলিশকর্তার পরিবারের মাধ্যমেই বাজারে খাটানো হয়েছে। আগামিকাল তাঁকে আদালতে পেশ করা হতে পারে। এই ঘটনায় পুলিশ মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন – আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...