Monday, June 8, 2026

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

Date:

Share post:

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ থেকে অপসারিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা (Jyotipriya Mallick’s Daughter) প্রিয়দর্শিনী মল্লিক। রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক রদবদল শুরু করেছে বিজেপি সরকার। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবিলম্বে কার্যকরী সিদ্ধান্ত অনুযায়ী প্রিয়দর্শিনীকে (Priyadarshini Mallick) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের (WBCHSE) সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। হঠাৎ করে অপসারণ কেন? সূত্রের খবর প্রাক্তন মন্ত্রীর কন্যাকে বারবার পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হলেও তিনি রাজি হননি। তাই এবার পদ থেকে সরিয়ে দেওয়া হল।

এই প্রসঙ্গে প্রিয়দর্শনী বা তাঁর বাবা জ্যোতিপ্রিয়র কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সূত্রের খবর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতেই নাকি এই পদক্ষেপ করা হয়েছে। অপসারণের সিদ্ধান্তে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতি রয়েছে তা শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি স্বাক্ষরিত নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ধরনের সিদ্ধান্ত? বিজ্ঞপ্তিতে প্রিয়দর্শিনীকে কলকাতার আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক পদে যোগ দিতে নির্দেশও, দেওয়া হয়েছে।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...