Thursday, March 26, 2026

“দিল্লিবাসীর পাশে সরকার” ঘোষণা কেজরিওয়ালের, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রশংসা

Date:

Share post:

দিল্লির পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারের পরে শুক্রবারও সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, দিল্লির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি হাত লাগিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও। তাঁদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর-পূর্ব দিল্লি। দিল্লির এই ভয়াবহ অবস্থার মধ্যেও প্রথম কদিন মুখ্যমন্ত্রীকে কিছুই বলতে শোনা যায়নি। এনিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েন কেজরিওয়াল।
বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, নিহতদের পরিবারের জন্য সাহায্য ঘোষণা করেন কেজরিওয়াল। শুক্রবার, তিনি জানান হিংসা কবলিত এলাকায় খাবার পৌঁছনোর কাজ শুরু হয়েছে। জল দেওয়া হচ্ছে। এইসব কাজে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সরকারকে সাহায্য করছে বলে জানান কেজরি। যেসব রাস্তার আলো ভেঙে গিয়েছে, তা মেরামত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার বিধায়ক ও নেতারা কাজের তদারকি করছেন।
একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, যাঁদের ঘর পুড়ে গিয়েছে, তাঁদের থাকার জন্য ত্রাণ শিবির চালু করছে সরকার। শনিবারই তাঁদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। কার বাড়ি, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার রিপোর্ট ২-৩ দিনের মধ্যে তৈরি করতে পিডবলুডিকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে আম আদমি পার্টি প্রধান জানান, দিল্লিবাসীর পাশে আছে সরকার।

Related articles

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...