Wednesday, June 10, 2026

হাকিমও নড়েছে, হুকুমও নড়েছে

Date:

Share post:

দিল্লির ঘটনায় আপাতত নিহত ৩৯, আহত ৩০০। এই সংখ্যাগুলোর পাশে বসতেই পারতো আরও কয়েকটা শূন্য থেকে নয়, এবং ভক্তদের হাতে পড়ে সেটা অসম্ভব কিছু নয়। যে ভাবেই হোক, রাজাকে খুশি করা চাই। সমস্যা হচ্ছে ওই ‘গনতন্ত্র’ নামক শব্দটাকে নিয়ে। গতবছরেই দেশের ৬৭ শতাংশ জানিয়েছিলেন, তারা গনতন্ত্র চান। কিন্তু পাশার চালে সে সংখ্যা হেরে ভূত। তাই দাঙ্গা হলেও বলতে নেই, ক্ষিদে পেলেও বলতে নেই। বাকি রাখা খাজনায় ঘৃন্য অপরাধ খুঁজে পাওয়া গেলেও, মানুষ খুনের ঘটনায় ভগবানের নির্দেশ অনায়াসেই মেলে। সেই ভগবান, যাঁর চিরাচরিত পরিচিতি প্রজাবৎসল সহৃদয় রূপে। সেই ভগবান যিনি পিতৃসত্য পালন করতে ক্ষমতা ছেড়ে বনবাসে যান এবং সেই ভগবান যাঁর মন্দির গড়তে তাঁরই ভক্তের নির্দেশে ভাঙতে হয় অন্য এক আরাধ্যের মন্দির।
ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ৷ বলেছেন জীবের সেবাই শিবের সেবা। কিন্তু আজকের ভক্তদের মতে শিবকে পেতে হলে জীবের মাঝে নয়, মন্দিরেই যেতে হবে। কোনো একসময় দুনিয়ার সৃষ্টিকর্তা হিসাবে শিব বা তার সহচররা পূজিত হতেন কিন্তু আজকের দুনিয়া ভক্তদের দখলে। তাই শিব আজ মন্দিরে বন্দি। অতএব মন্দির চাই, আরও বড় মন্দির চাই, আর তাই চাই প্রভূত সম্পত্তি। আর সে সম্পত্তি জোগাড় করতে জীব হত্যাও পুণ্যের কাজ।
এমনই কিছু জীবহত্যার ঘটনা মানতে পারেননি ভগবান কৃষ্ণ তথা মুরলীধর। দিল্লি হাইকোর্টের বিচারপতি মুরলীধর আইনের শাসন প্রতিষ্ঠা করতে তথা বিবেক দংশনের কারণে মানবতার হত্যাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। ফলও পান হাতেনাতে। কিছু সময় পরেই মধ্যরাতে তার বদলির নির্দেশ আসে। ভক্তদের মতে এই বদলি রুটিনমাফিক, তাই বিষয়টা বিতর্কিত নয়। কিন্তু বদলি নির্দেশের ভাষা মোটেই তেমন কথা বলছে না। তাছাড়া সেই পুরানো প্রবাদ ‘হাকিম নড়ে তো হুকুম নড়ে না’৷ এক্ষেত্রে সে প্রবাদও পদদলিত হয়েছে। হাকিমও নড়েছে হুকুমও নড়েছে। মহান ভক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মুরলীধর নির্দেশে আপাতত স্থগিতাদেশ বা জল ঢালা হয়েছে।
অতএব পুনঃমুষিক ভবঃ। ভক্তদের শাসনে দেশ যাক উচ্ছন্নে। শোষকের হাতে পড়ে আজকের গনতন্ত্র প্রসব করুক শতশত মৃত সন্তান। তাতে কিই বা যায় আসে। একদা বিখ্যাত সভ্যতার নামে অধর্মের দর্শন যদি সীমাবদ্ধ হয়, অন্ধকারে ঢেকে দেয় আকাশ অথবা জন্ম দেয় অসংখ্য মৃত্যুপুরীর, তবুও এবং অপ্রয়োজনীয় হলেও লড়কে লেঙ্গে হিন্দুস্তান।

লেখক আইনজীবী

Related articles

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...