Wednesday, June 24, 2026

বিয়ের কার্ডে সম্প্রীতির বার্তা, ভাইরাল ছবি

Date:

Share post:

সাম্প্রদায়িকতার বীজ বপনের চেষ্টা চলছে দেশ জুড়ে। হিংসার আঁচ পড়েছে রাজধানীতেও। এরই মধ্যে সম্প্রীতির নজির তৈরি করলেন মহম্মদ শরাফত। মীরাটের বাসিন্দা এই ব্যক্তির মেয়ের বিয়ের কার্ড জুড়ে রয়েছেন হিন্দু দেবদেবী।

গণেশ থেকে রাধা-কৃষ্ণর ছবি রয়েছে সেই কার্ডে। তার পাশেই লেখা রয়েছে ‘চাঁদ মুবারক’-ও। আগামী ৪ মার্চ তাঁর মেয়ে আসমা খাতুনের বিয়ে। শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। তার মাঝেই প্রকাশ্যে এলো বিয়ের কার্ডের ছবি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে কার্ডের ছবি।

এমন সিদ্ধান্ত কেন তা জানাতে গিয়ে মহম্মদ শরাফত বলেন, সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য তাঁর এই ভাবনা। তিনি আরও জানান, ‘‘চারদিকে এখন এত হিংসা-হানাহানি। জাত-পাতের ভেদাভেদ, ধর্মের নামে এত অশান্তি। তার মাঝে শুধুই সমাজে সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিলাম। আমার বন্ধু এবং পরিবারের বাকিরাও খুব ভালভাবেই মেনে নিয়েছেন এই সিদ্ধান্ত। সকলেই খুব খুশিও হয়েছেন।’’

আরও পড়ুন-ছোট থেকেই শ্রদ্ধাকে ভালোবাসতেন! প্রকাশ্যে বললেন টাইগার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...