Tuesday, June 23, 2026

মার্চের শুরুতেই সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

মার্চ মাসের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম ও মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষে বাড়তে পারে বৃষ্টি।

আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে রাতে ও ভোরে ঠান্ডা ভাব থাকবে। বেলা বাড়লে গরম অনুভূত হবে। কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রা। রবিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া আফিস। শনিবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ হলেও বেলা বাড়তেই পরিষ্কার হয়েছে আকাশ। রবিবার মেঘমুক্ত আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি নিচে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ ৪১ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয় নি কলকাতায়।

পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রবিবার রাত থেকে বৃষ্টি হবে। হালকা বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। অন্যদিকে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

আরও পড়ুন-কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চালানোর নির্দেশ কেজরিওয়াল সরকারের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...