Sunday, June 14, 2026

কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চালানোর নির্দেশ কেজরিওয়াল সরকারের

Date:

Share post:

কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চালানোর নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার।গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি দিয়ে কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চালানোর ছাড়পত্র চায় পুলিশ। দিল্লি পুলিশের আবেদনে সাড়া দেন কেজরিওয়াল।

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিল্লি সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি করেছেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে কানহাইয়া লিখেছেন, ‘‘দেশদ্রোহ মামলা চালানোর নির্দেশ দেওয়ায় দিল্লি সরকারকে ধন্যবাদ। পুলিশ ও সরকারি আধিকারিকদের অনুরোধ করছি এই মামলাকে গুরুত্ব দিন। টেলিভিশন চ্যানেলে বিচার না বসিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচারের আর্জি করছি।”
সিপিআই নেতার অভিযোগ, এর পিছনে রাজনীতির যোগ রয়েছে। মূল বিষয়গুলি থেকে নজর ঘোরাতেই এটা করা হয়েছে। রাজনৈতিক লাভের জন্য দেশদ্রোহের আইনের অপপ্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ কানহাইয়ার। বছরখানেক আগে কানহাইয়া কুমার সহ আরও ৯ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। চার্জশিটে কানহাইয়া ছাড়াও নাম রয়েছে জেএনইউ-র দুই ছাত্র নেতা উমর খলিদ ও অনির্বাণ ভট্টাচার্যের।

আরও পড়ুন-দিল্লির হিংসায় গ্রেফতার ৬০০, বাড়বে আরও

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...