Saturday, June 13, 2026

দার্জিলিং- রায়গঞ্জে ৩২ শতাংশ ভোট, অশান্তির জেরে পিছিয়ে পড়ল বালুরঘাট!

Date:

Share post:

রাজনৈতিকভাবে পরাজয়ের আঁচ পেয়ে সকাল থেকেই বালুরঘাটে গন্ডগোল পাকানোর চেষ্টা করে চলেছেন বিজেপি প্রার্থী সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya)। কখনও তৃণমূল কর্মী (TMC) সমর্থকদের উপরে চড়াও হচ্ছেন আবার কখনও কমিশনের কাছে গিয়ে নালিশ করছেন। এমনটাই অভিযোগ করছেন ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিক্ষিপ্ত অশান্তি আর সাময়িক উত্তেজনা ছবিও ধরা পড়েছে বালুরঘাট (Balurghat) লোকসভা কেন্দ্রে। যার সার্বিক প্রভাব পড়ল ভোটদানের হারে। যেখানে সকাল ১১ টা পর্যন্ত দার্জিলিং ও রায়গঞ্জে যথাক্রমে ৩২.৭৫ এবং ৩২.৫১ শতাংশ ভোট পড়ল সেখানে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বালুরঘাট। নির্বাচন কমিশনে (EC) দেওয়ার তথ্য অনুযায়ী ভোট শুরু হবার ৪ ঘন্টা পরে এখানে মোটদানের সার্বিক হার ২৮.১১ শতাংশ ।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে সকাল থেকেই ইভিএম বিভ্রাটের খবর মিলেছে। বেলা ১১টা পর্যন্ত কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে ২৯০ টি। NGRS-এ এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ২৪১টি। সবচেয়ে বেশি অভিযোগ রায়গঞ্জে। ১২৩ টি কমপ্লেন হয়েছে সেখান থেকে। বালুরঘাট থেকে ৯২টি ও দার্জিলিং থেকে ২৬ টি অভিযোগ জমা পড়েছে। সিভিজিল অ্যাপে মোট ২৩টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে রায়গঞ্জ থেকে ১১ টি, দার্জিলিং থেকে ৬ ও বালুরঘাট থেকে ৬ টি। CMS পোর্টালে মোট ২৬ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে দার্জিলিং থেকে ১১ টি, রায়গঞ্জ থেকে ৭ টি ও বালুরঘাট থেকে ৮ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিজেপির থেকে ১৪টি এবং তৃণমূলের থেকে ২ টি অভিযোগ জমা পড়েছে বলে কমিশন সূত্রে খবর।

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...