Friday, June 26, 2026

ফের শোভনের নামে বিজেপির ফ্লেক্স, এবার বেহালাজুড়ে

Date:

Share post:

ফের শহরে শোভন চট্টোপাধ্যায়ের নামে ফ্লেক্স৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন শহরে তখনই বেহালা জুড়ে দেখা গিয়েছে এই ফ্লেক্স৷ বিজেপির প্রতীক এবং শোভনের ছবি দেওয়া এই ফ্লেক্স- এ লেখা হয়েছে, ‘‘শোভনদা তোমাকে পেয়ে আমরা সার্থক।’’

জানা গিয়েছে, শনিবার মধ্যরাত থেকে গোটা বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র ভরিয়ে দেওয়া হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নামের এই ফ্লেক্স। রবিবার যখন অমিত শাহ কলকাতায় তখনই শোভনের তালুক বেহালা এলাকায় এই ফ্লেক্স-এর দেখা মেলায় রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, তারাতলা থেকে বেহালা থানা পর্যন্ত গোটা রাস্তায় এবং জেমস লং সরণি জুড়ে এই নতুন ফ্লেক্স যারা লাগিয়েছেন, তাঁরা একসময় তৃণমলের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সক্রিয় রাজনীতির বাইরে৷ শোভনের কেন্দ্র বেহালা পূর্ব এবং তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র, বেহালা পশ্চিম, দুই এলাকাতেই ওই ফ্লেক্স দেখা যাচ্ছে৷

এদিকে জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে শোভন এখন কলকাতার বাইরে৷ অমিত শাহের মঞ্চে তাঁর থাকার সম্ভাবনা বড়ই ক্ষীণ৷ প্রসঙ্গত,গত মাসেও শোভনের ছবি এবং বিজেপির প্রতীক দেওয়া ফ্লেক্স- এ ছেয়ে গিয়েছিল দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই ফ্লেক্স দলের নির্দেশে লাগানো হয়নি। বিরূপ মন্তব্যও বিজেপি নেতারা করেননি‌৷

আরও পড়ুন-অমিত সফরের প্রতিবাদে ছাত্র পরিষদ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...