Saturday, June 27, 2026

শুধু স্লোগানে “গোলি মারো.‌.‌.‌” নয়, এবার কোমরে পিস্তল গুঁজে অমিত সভায় বিজেপি সমর্থক!

Date:

Share post:

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে কলকাতা শহরকে কার্যত মজার মুল্লুক বানিয়ে ফেলার চেষ্টা করেছিল বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন শহীদ মিনারে অমিত শাহের জনসভায় যোগ দিতে আসার সময় বিজেপি কর্মী-সমর্থকরা দিল্লির সেই বিতর্কিত “গোলি মারো সালোকো” স্লোগান দিতে থাকে। যা উস্কানিমূলক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এখানেই শেষ নয়, কোমরে পিস্তল গুঁজে ‌বেমালুম অমিত শাহের সভার চলে এলেন এক বিজেপি কর্মী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তাহলে কলকাতায় দিল্লির ঘটনার পুনরাবৃত্তি চাইছে বিজেপি? যা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিও সরব হয়েছে।

তবে পুলিশি তৎপরতায় বিজেপির ওই পিস্তলধারী সমর্থক সভাস্থলে প্রবেশ করতে পারেনি। নিরাপত্তারক্ষীরা পরীক্ষা করার সময় ধরে ফেলে ওই সমর্থকের কোমরে পিস্তল গোঁজা আছে। যদিও ওই কর্মী বন্দুকের লাইসেন্স পুলিশকে দেখান বলে জানা গিয়েছে। তাই ওই সমর্থককে গ্রেফতার করেনি পুলিশ।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম যদু নন্দী। লাইসেন্স থাকায় আইনগত কারণে তাকে গ্রেপ্তার করা যায়নি ঠিকই, তবে নিজের দলের শীর্ষ নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সভায় সে কেন বন্দুক কোমরে গুজে এসেছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তাহলে কি কোনও অসৎ উদ্দেশ বা গন্ডগোল পাকাবার মতলব ছিল ওই সমর্থকের? এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে রাজনৈতিক মহল!

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...