Friday, June 12, 2026

ভারত সফরের কয়েক ঘণ্টা আগেই যাত্রা বাতিল বাংলাদেশ সংসদের অধ্যক্ষের

Date:

Share post:

ভারত সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে আচমকাই তা বাতিল করলেন বাংলাদেশ জাতীয় সংসদের অধ্যক্ষ শিরিন শারমিন চৌধুরী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার আমন্ত্রণে ৯ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে সোমবার দিল্লি আসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সফর বাতিল করেন তিনি। সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ জানান, মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার কারণেই এই সফর বাতিল করা হয়েছে।
তবে, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতেই দিল্লি সফর বাতিল করেছেন জাতীয় সংসদের অধ্যক্ষ।
ভারত সফরের পাশাপাশি, জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোরও কথা ছিল শিরিন শারমিন চৌধুরীর। একইসঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ লোকসভার কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ও রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের সঙ্গেও সৌজন্য সাক্ষা‍তের কর্মসূচি ছিল। কিন্তু যাত্রা বাতিল করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, দিল্লির হিংসার প্রেক্ষিতে এখনই সেখানে যাওয়া ঠিক হবে না বলেই সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় সংসদের অধ্যক্ষ শিরিন।
এর আগেও গত জানুয়ারি মাসে দিল্লি সফর বাতিল করেছিলেন বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম। সেই সময়ও মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার সাফাই দিয়েছিলেন তাঁরা। কিন্তু রাজনৈতিক মহলের মতে, সিএএ-এনআরসি নিয়ে ভারত জুড়ে চলা বিক্ষোভ-আন্দোলনের মধ্যে এদেশে আসতে চাইছেন না বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...