Tuesday, April 7, 2026

পুরনো কর্মীদের সম্মান, অহং ভেঙে মেশার পরামর্শ তৃণমূল নেত্রীর

Date:

Share post:

সামনে পুরভোট কড়া নাড়ছে। সোমবার নেতাজি ইনডোরে নতুন কর্মসূচি ঘোষণা করতে গিয়ে দলের কর্মীদের উদ্দেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাল কাজ করলে টিকিট পাওয়া নিশ্চিত। নতুন ও পুরনোদের মিলেমিশে কাজ করতে হবে। দলের পুরনো কর্মীরা মান অভিমান করে বসে আছেন। তাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। পুরনো কর্মীদের সম্মান, অহং ভেঙে মেশার পরামর্শ তৃণমূল নেত্রীর। তিনি বলেন,প্রত্যেক দিন নিয়ম করে ঘন্টা দুয়েক চায়ের দোকানে বসুন। বলুন দলের কথা। বারবার বলছি। আর বলব না। চেয়ার পেয়ে গিয়ে দলকে ভুলে গেলে দলও আপনাকে ভুলে যাবে।দলের থেকে কেউ বড় নয়। ভাল কাজ করলে টিকিট পাবে, নইলে অন্য দলে চলে যাও। আমি নেতা তৈরি করে নিতে পারব।সারা বছর গণতন্ত্রের চর্চা করুন। তাহলে ভোটের সময় গণতন্ত্রের চর্চা করতে হয় না।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...