Tuesday, April 7, 2026

গৌতম কুণ্ডুর মোবাইল ফোনের খোঁজে ইডি-কে চিঠি সিবিআই-এর

Date:

Share post:

বেআইনি অর্থ লগ্নি সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর দু’টি মোবাইল ফোন কোথায় তা জানতে ইডি-কে চিঠি দিয়েছিল সিবিআই। কিন্তু দু’টি মোবাইল ফোনের হদিস দিতে পারেনি ইডি। মোবাইল ফোন দু’টির কী হল তা জানতে ফের ইডি-কে চিঠি দিল সিবিআই। কাদের সঙ্গে গৌতম কুণ্ডু যোগাযোগ রাখতেন তাও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।
২০১৫ সালের মার্চে রোজভ্যালির মালিককে গ্রেফতার করে ইডি। সিবিআই সূত্রে খবর, গৌতমের দু’টি মোবাইল ফোন ইডি বাজেয়াপ্ত করেনি। ইডি মৌখিক ভাবে সিবিআই-কে জানায়, গৌতমের গাড়িতে ফোন দু’টি রাখা ছিল। তাঁর গাড়িচালক সেগুলি নিয়ে চম্পট দেয়। পরে সেগুলো উদ্ধার করা যায়নি। এমনটাই দাবি ইডি-র। যদিও এই নিয়ে সিবিআই-কে লিখিত ভাবে কিছুই জানাতে চাইছে না বলে খবর।
সিবিআই কর্তাদের প্রশ্ন, প্রায় ১২ হাজার কোটি টাকা প্রতারণার মামলায় যাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁর মোবাইল ফোন কেন বাজেয়াপ্ত করা হয়নি? ফোন সামনে না আসায় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে গৌতমের যোগাযোগের বিষয়টি অস্পষ্টই থেকে যাচ্ছে। এদিকে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, ৫ বছর পর কেন সিবিআই তাঁর ফোন চাইছে? টেলিফোন সংস্থার কাছ থেকে ফোনের কল ডেটা রেকর্ডের সবিস্তার তথ্য কেন সংগ্রহ করা হচ্ছে না? প্রশ্ন উঠছে তা নিয়েও।
সিবিআই অবশ্য জানাচ্ছে, ইডি যে গৌতমের মোবাইল দু’টি বাজেয়াপ্তই করেনি, তা জানা গিয়েছে অনেক পরে। টেলিফোন সংস্থা সাধারণ ভাবে এক বছরের সিডিআর জমা রাখে। ২০১৫ সালের রেকর্ড পাওয়া কার্যত অসম্ভব।

আরও পড়ুন-দিল্লির হিংসা ভোলাতেই করোনা আতঙ্ক ছড়ানো হচ্ছে, নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...