Monday, April 6, 2026

বাঙালির আবিষ্কার ভূমিকম্প সতর্কতা যন্ত্র

Date:

Share post:

ভূমিকম্প হলে জানিয়ে দেবে যন্ত্র। শিলিগুড়ির যুবক সুব্রত পালের এই যন্ত্র আগামী দিনে পথ দেখাতে পারে দেশকে। শিলিগুড়ির মেয়র অশোক ভাট্টাচার্য সেই যন্ত্র আর তার কারিগরকে হাজির করেছেন সকলের সামনে। জানালেন, শিলিগুড়ির মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছেন, তাই তাঁকে সাধুবাদ জানাই। আমরা তাঁর জন্য গর্বিত। কর্পোরেশন এই যন্ত্র ব্যবহার করবে।

কলা বিভাগের ছাত্র হলেও সুব্রত কম্পিউটার আর তার মেরামতি নিয়ে নিজেকে ডুবিয়ে রাখেন। সেখান থেকেই উৎসাহ। ইলেকট্রনিকসের সার্কিট তৈরি করা তাঁর নেশা। ডিজি কোর নামে এই যন্ত্রের পেটেন্ট পেয়ে গিয়েছেন বছর চারেক আগে। কীভাবে ভুমিকম্প ধরা পড়বে যন্ত্রে? সুব্রত জানিয়েছেন, ভূমিকম্পের সময় ওয়েব তৈরি হয়। যন্ত্রের পেন্ডুলামে তা ধরা পড়বে। সেটাই সেন্সর তৈরি করে বার্তা পাঠাবে। অ্যালার্ম বাজতে শুরু করবে। রিখটারে ৩.৫ স্কেলে কম্পন হলেই অ্যালার্ম বাজবে। তার কারণ, তার কমে অ্যালার্ম বাজানোর পদ্ধতি থাকলে ট্রেন বা বড় গাড়ির কম্পন যন্ত্রে ধরা পড়বে। এই যন্ত্র বাড়িতে থাকলে সহজেই মানুষ বার্তা পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তে পারবেন। ডিজি কোরে আলো ও তার চার্জিংয়ের ব্যবস্থা আছে। ভূমিকম্পের সময় আলো চলে গেলে এই আলো জ্বলবে। অন্ধকারে বাড়ি থেকে বেরতে গিয়ে নানা দুর্ঘটনার সম্ভাবনাও কমবে। হাজার সাতেক টাকা খরচ এই যন্ত্রের। আবিষ্কারের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে কোনও শিল্পোদ্যোগী এগিয়ে এলে মানুষের সুবিধা হয়। সুব্রত চাইছেন কেউ এগিয়ে আসুন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...