Monday, April 6, 2026

এশীয় অলিম্পিক্স বাছাই পর্বের প্রি-কোয়ার্টার ফাইনালে গৌরব এবং আশিস 

Date:

Share post:

অভিজ্ঞ দুই ভারতীয় বক্সার গৌরব সোলাঙ্কি (৫৭ কেজি) এবং আশিস কুমার (৭৫ কেজি) আম্মানে চলা এশীয় অলিম্পিক্স বাছাই পর্বের প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ।
প্রি -কোয়ার্টার ফাইনালে এ বার আশিসের লড়াই কিরঘিজস্তানের  ওমারবেক বেকঝিগিট উলুর বিরুদ্ধে। ওমারবেক প্রতিযোগিতার চতুর্থ বাছাই।
কমনওয়েলথ গেমসে ৫২ কেজি বিভাগে সোনাজয়ী সোলাঙ্কির লড়াইটা আরও কঠিন। তাঁকে খেলতে হবে শীর্ষবাছাই উজবেক বক্সার মিরাজিজবেক মির্জাখালিলভের বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডে তিনি ওয়াকওভার পান। ৫৭ কেজি বিভাগে মির্জাখালিলভ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। পাশাপাশি ২০১৮ এশিয়ান গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ীও।
যদি তাঁরা সেমিফাইনালে উঠতে পারেন, তা হলে টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করবেন।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...