Friday, June 19, 2026

হোলি মিলন উৎসবে যাবেন না মোদি, কী কারণ?

Date:

Share post:

এবছর হোলি মিলন উৎসবে অংশগ্রহণ করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। না, এটা তাঁর স্যোশাল মিডিয়া ছাড়ার গিমিকের মতো কোনও খরব নয়।

বুধবার সকালে মোদি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, করোনাভাইরাস সংক্রমণ আটকাতে এক জায়গায় বেশি মানুষের জমায়েত উচিত নয়। সেরকমই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই হোলি মিলন উৎসবে অংশগ্রহণ করবেন না তিনি।
প্রধানমন্ত্রী এর আগের একটি টুইটে লেখেন, ভয়ের কোনও কারণ নেই। করোনাভাইরাস ঠেকাতে দেশ কতদূর প্রস্তুত তা তিনি খতিয়ে দেখেছেন। দেশবাসীর কাছে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ছোট ছোট পদক্ষেপেই নিজেদের রক্ষা করা যাবে বলে মত মোদির। ঘন ঘন হাত ধোওয়া, হাঁচি বা কাশির সময় মুখ ঢাকার পরামর্শ দিয়েছেন নমো।

আরও পড়ুন-দেশবাসীকে হোলি উৎসব থেকে দূরে থাকার আবেদন অমিত শাহের

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...