Saturday, June 20, 2026

মোদি সরকারের চাপ বাড়িয়ে অন্ধ্রেও পাশ এনপিআর বিরোধী প্রস্তাব

Date:

Share post:

এবার আরও চাপের মোদি সরকার। আরও এক রাজ্যে পাশ এনপিআর বিরোধী প্রস্তাব। এবার এনপিআর বিরোধী প্রস্তাব পাশ হয়ে গেল জগনমোহন রেড্ডির অন্ধ্রপ্রদেশে। মুখ্যমন্ত্রীর দাবি, এনপিআর-এর ফর্মে তোলা বেশ কিছু প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন রাজ্যের সংখ্যালঘুরা। তাই এখনই অন্ধ্রে এনপিআর চালু করা যাবে না।

এনপিআর করতেই হলে ২০১০ সালের ধাঁচে তা হওয়া উচিত বলে মনে করছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। কেরলেও এনপিআর নিয়ে কেন্দ্র-বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। একইভাবে বিহারেও পাশ হয়েছে এনআরসি বিরোধী প্রস্তাব। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের পাশাপাশি দেশের একের পর এক রাজ্যের বিধানসভাতেও পাশ হয়েছে সিএএ বিরোধী প্রস্তাব। পশ্চিমবঙ্গ, কেরল, পঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান বিধানসভায় পাশ হয়েছে সিএএ বিরোধী প্রস্তাব।

আরও পড়ুন-হোলি মিলন উৎসবে যাবেন না মোদি, কী কারণ?

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...