Wednesday, June 3, 2026

কলকাতায় পার্কিং নিয়ে বেআইনি তোলা বন্ধ করতে কড়া ব্যবস্থা নিচ্ছে পুরসভা

Date:

Share post:

বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল কলকাতা পুরসভার পার্কিং-এর ক্ষেত্রে বেআইনি ভাবে টাকা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অভিযোগ, বিভিন্ন জায়গায় নির্দিষ্ট এলাকার বাইরেই রাস্তার ওপরে পার্কিং করা হচ্ছে গাড়ি। এবার সে বিষয়ে জনসচেতনতা তৈরি করতে পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে ঘোরানো হবে একটি ট্যাবলো। এই ট্যাবলোর গায়ে বাংলা-হিন্দি-ইংরাজি, তিন ভাষায় সতর্কতা বার্তা লেখা থাকবে।

সতর্ক বার্তায় পরিস্কার করে লেখা থাকবে, নির্দিষ্ট লাইন বা জায়গায় পার্কিং করার জন্য। একইসঙ্গে পার্কিং বাবদ প্রদেয় অর্থ নিল রঙের পোশাক পড়া ব্যক্তিকে দিতে হবে। অর্থ প্রদানের সময় ওই ব্যক্তির নির্দিষ্ট ব্যাজ ও লোগো দেখে নেওয়ার কথাও বলা হয়। পাশাপাশি, হস্তচালিত মেশিনের রশিদ নিয়ে পার্কিং ফি প্রদান করতে হবে।

এছাড়াও পার্কিং সংক্রান্ত যেকোনও অভিযোগ টোল-ফ্রি নম্বরে জানান যাবে। এই ট্যাবলোটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-কবে ঘোষণা পুরনির্বাচনের দিন?

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...