Wednesday, April 8, 2026

পুলিশের অনুমতি ছাড়াই আজ বিধাননগরে জনগণনা ভবন অভিযান !

Date:

Share post:

বিধাননগরে জনগণনা ভবন অভিযানের জন্য বৃহস্পতিবার করুণাময়ী মোড়ে জমায়েত করারও অনুমতি দিল না পুলিশ। যদিও অনুমতির তোয়াক্কা না করেই অভিযানের কর্মসূচি বহাল রাখছে নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চ। রাজাবাজার মোড়ের ধর্নাস্থলে আজ, বৃহস্পতিবার জমায়েত করার ডাক দিয়েছে তারা। সেখান থেকেই মিছিল নিয়ে যাওয়া হবে বিধাননগরের জনগণনা ভবনের উদ্দেশে।
সিএএ, এনপিআর এবং এনআরসি-বিরোধী সব শক্তিকে আজ দুপুরে রাজাবাজারের ধর্নাস্থলে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে যুক্ত মঞ্চ। তাদের অভিযোগ, বুধবার বিধাননগর দক্ষিণ থানা এই জমায়েতের অনুমোদন বাতিল করেছে । তবে অনুমতি না দেওয়ার কারণ লিখিত ভাবে জানায় নি।
মঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসু জানিয়েছেন , ‘‘প্রথমে এনপিআর-বিরোধী শান্তিপূর্ণ পদযাত্রা ভণ্ডুল করা হল। এ বার জনগণনা ভবন অভিযানও বানচাল করার অপচেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের বেআইনি আচরণের স্বরূপ এখন প্রকাশ্যে । ’’
সূত্রের খবর, আইনশৃঙ্খলাই পুলিশের অনুমতি বাতিলের মূল কারণ ।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...