Sunday, June 14, 2026

এমাসেই হতে পারে নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি

Date:

Share post:

পরপর তিনবার আইনের জটিল জালে আটকে স্থগিত হয়েছে নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি। ২২ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ৩ মার্চ আদালতেরই ঠিক করে দেওয়া দিনে শাস্তি কার্যকর করা যায় নি। ২০১২-র ডিসেম্বরে হওয়া জঘন্য অপরাধের শাস্তি অবশেষে হতে পারে এমাসেই। কারণ চার দোষীর প্রত্যেকেরই সর্বোচ্চ আদালতে সব পিটিশন খারিজ হয়েছে। চারজনের ক্ষেত্রেই খারিজ হয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আবেদন। আলাদা আলাদা সময়ে নানা পিটিশন দাখিল করে আইনের অপব্যবহারে সময় কেনার কৌশলও শেষ। ফলে যে কোনও সময় তিহাড় জেলে নির্ভয়াকাণ্ডের চার দোষীর ফাঁসির দিন ঘোষণা করবে আদালত।

প্রসঙ্গত, নির্ভয়া গণধর্ষণকাণ্ডে অন্যতম দোষী পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জি বুধবার খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে সুপ্রিম কোর্টেও তার কিউরেটিভ পিটিশন খারিজ হয়েছিল। নির্ভয়াকাণ্ডে বাকি তিন অপরাধী অক্ষয়, বিনয় ও মুকেশের প্রাণভিক্ষার আর্জিও এর আগে খারিজ করেছিলেন রাষ্ট্রপতি। সর্বশেষ পবনের আবেদন খারিজ হওয়ার পর নিয়মমত চোদ্দদিন সময় দিতে হবে। তারপর আদালতের ধার্য করা দিনে চার অভিযুক্তর ফাঁসি কার্যকর করতে আর কোনও বাধা নেই। সম্ভবত এমাসেই হবে ফাঁসি।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...