Friday, April 3, 2026

আইপি অফিসার খুনে অভিযুক্ত তাহিরের আত্মসমর্পণ

Date:

Share post:

আত্মসমর্পণ আইবি অফিসার খুনে এবং দিল্লি হিংসায় মদত দেওয়ায় অভিযুক্ত তাহির হোসেনের। আইবি অফিসার অঙ্কিত শর্মার খুনের ঘটনায় নাম জড়ায় তৎকালীন নেতা তাহির হোসেনের। এরপরেই তাঁকে দল থেকে বহিষ্কার করে আম আদমি পার্টি। তাহেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এতদিন নিখোঁজ ছিলেন তিনি।

অঙ্কিতের খুনের দিন যে ভিডিও প্রকাশ্যে আসে তাতে দেখা যায় তাহিরের বাড়ির ছাদে জড়ো করা হয়েছিল পেট্রোল বোমা, ইটের টুকরো। হিংসা ছড়ানোয় তাহিরের প্রত্যক্ষ মদত ছিল বলেও অভিযোগ ওঠে। এমনকী গোয়েন্দা অফিসারকে তাহিরের বাড়িতে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয় এবং ওই বাড়ির ছাদ থেকে ছুড়ে ফেলা হয় বলে অভিযোগ। অঙ্কিতের বাবাও প্রাক্তন আপ নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।

যদিও নিজেকে নির্দোষ বলে বারবার দাবি করেছেন তাহির। এতদিন গা ঢাকা দিয়ে থাকার পরে বৃহস্পতিবার দিল্লি আদালতে আত্মসমর্পণ করেন তাহির হোসেন।

আরও পড়ুন-জন্ম শতবর্ষে ‘বঙ্গবন্ধু’-র বায়োপিক, পরিচালনায় শ্যাম বেনেগল

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...