Monday, April 6, 2026

রাহুল করোনায় আক্রান্ত কি না পরীক্ষা করা উচিত, কটাক্ষ বিজেপি সাংসদের

Date:

Share post:

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধীকে পরীক্ষা করে দেখা হোক তাঁদের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কি না। বৃহস্পতিবার বিজেপির সাংসদরা এমনই কটাক্ষ করলেন লোকসভায়।

সদ্য ইতালি থেকে ফিরেছেন সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। তাঁরা করোনাভাইরাস ছড়াতে পারেন বলে কটাক্ষ করেন বিজেপি সাংসদরা। এদিন সংসদের দুই কক্ষে করোনাভাইরাস নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু নির্দল সাংসদ হনুমান বেনিওয়ালের মন্তব্যের পরেই পালটে যায় লোকসভার পরিবেশ। কংগ্রেস সাংসদরা দাবি করতে থাকেন, হয় তাঁকে ক্ষমা চাইতে হবে, নয়ত তাঁকে বহিষ্কার করতে হবে। বাধ্য হয়ে লোকসভার অধিবেশন মুলতবি করে দেন স্পিকার ওম বিড়লা।

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর করোনা নিয়ে টুইট প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘‘মনে হচ্ছে টাইটানিক জাহাজের ক্যাপ্টেন যাত্রীদের বলছেন, ভয় পাবেন না।’’ সংসদে রাহুলকে কটাক্ষ করেন বিজেপির এমপি রমেশ বিধুরি। তিনি বলেন, “যাঁরা ইতালি থেকে আসছেন, তাঁদের অনেকের দেহে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।” এরপর সরাসরি রাহুলের নাম করে তিনি বলেন, “কংগ্রেসের প্রাক্তন সভাপতি মাত্র ছ’দিন আগে ইতালি থেকে এসেছেন। তাঁর শরীরে করোনাভাইরাস আছে কিনা পরীক্ষা করে দেখা হোক। তাতে কী জানা গেল তাও সংসদকে বলা উচিত।” এমনকী সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “যে সাংসদরা রাহুল গান্ধীর পাশে বসে আছেন, তাঁরাও ওই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।’’

আরও পড়ুন-করোনার জের, বিদেশ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...