Saturday, April 4, 2026

মুরগির গলায় পোস্টার, অভিনব প্রচারে ব্যবসায়ীরা

Date:

Share post:

করোনার আতঙ্কে ছড়াচ্ছে নানা গুজব। তার জেরে কমেছে মুরগির বিক্রি। কারণ, মুরগির মাংস থেকে করোনা ছড়াতে পারে বলে গুজব ছড়ায়। যদিও, চিকিৎসকদের মতে এই কথার কোনও ভিত্তি নেই। কিন্তু গুজবের প্রভাব পড়েছে মুরগির মাংস বিক্রিতে।
এর জেরে পোলট্রি বাঁচানোর লক্ষ্যে হরিপালে অভিনব সচেতনতা প্রচারে নামে হরিপালের বলদবাঁধ তরুণ সংঘ। এদিন সকাল থেকে হরিপালের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন ফার্ম মালিক সহ ক্লাবের সদস্যরা।
‘আমরা কেউ করোনাভাইরাসে আক্রান্ত নই’, ‘আমাদের নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না’ এইসব লেখা পোস্টার মুরগির গলায় ঝুলিয়ে প্রচার করা হয়। ফার্মের মালিকরা জানিয়েছে, আগামী দিনে মানুষের মধ্যে মিথ্যা আতঙ্ক কাটাতে এলাকার বিভিন্ন বাজারে রান্না করা মুরগির মাংস বিনামূল্যে খাওয়ানো হবে।

আরও পড়ুন-কবে ঘোষণা পুরনির্বাচনের দিন?

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...