Monday, April 6, 2026

রাজ্যে কারও শরীরে করোনা ভাইরাস মেলেনি, তৈরি আছে কুইক রেসপন্স টিম : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে করোনা ভাইরাস মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।ওই বেঠকে ছিলেন জেলাশাসক, CMOH এবং প্রশাসনের উচ্চ আধিকারিকরা।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কারও শরীরে করোনা ভাইরাসের জীবাণু মেলেনি । বারবার হাত ধোয়ার পরামর্শ দান তিনি। তাঁর অভিযোগ,আতঙ্ক ছড়িয়ে অযথা ওষুধের দাম ও মাস্কের দাম বাড়ানো হচ্ছে। প্রত্যেক বিধায়ক ও সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতির প্রতি নজর রাখার জন্য।

চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর।রেল বন্দর তাদের মতো করে ব্যবস্থা করেছে। আমরা আমাদের সব জায়গায় ব্যবস্থা করেছি। জেলাতেই ব্যবস্থা করা হয়েছে।১৫৪১ জন ১৯ টা দেশ থেকে সফর করেছে। ৩৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছিল কিন্তু কোন পজেটিভ রিপোর্ট নেই।

আমরা কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করবো

১৮০০৩১৩৪৪৪২২২
রাজ্য সরকার হেল্প লাইন নম্বর
২৩৪১২৬০০

আমাদের ওয়েব সাইটে প্রতিদিন আমরা আপডেট দিচ্ছি।

করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। প্রত্যেক হাসপাতালই পরিকাঠামো আছে বলে তিনি জানান। প্রতিটি জেলায় অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। অন্তর্দেশীয় উড়ানেও চেকিং-এর ব্যবস্থা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...