Sunday, April 12, 2026

হঠাৎ সরানো হলো বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে

Date:

Share post:

হঠাৎ বিদেশমন্ত্রকে লক্ষ্যণীয় রদবদল। দিল্লি ও বৈদেশিক মহলে পরিচিত মুখ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমারকে সরিয়ে দিল কেন্দ্র। তাঁর জায়গায় আসছেন আইএফএস অনুরাগ শ্রীবাস্তব। হঠাৎ কেন এই পরিবর্তন? শোনা যাচ্ছে, দিল্লি হিংসা নিয়ে বিদেশের কাছে ভারতের স্বচ্ছ্ব ভাবমূর্তি তুলতে ব্যর্থ হয়েছেন রবিশ। তাই তাঁকে সরিয়ে দেওয়া হলো। আবার আর একটি মহলের বক্তব্য, বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠানো হচ্ছে রবিশকে। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অনুরাগ এই মুহূর্তে ইথিওপিয়ার রাষ্ট্রদূত রয়েছেন। ছিলেন বিদেশ মন্ত্রকের আর্থিক বিভাগের দায়িত্বে, কলম্বোয় ভারতীয় দূতাবাসের পলিটিক্যাল উইংয়ে। একসময় কাজ করেছেন রাষ্ট্রসঙ্ঘেও।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...