Saturday, June 27, 2026

করোনার আশঙ্কা এবার কলকাতাতেও, আইডি হাসপাতালে ভর্তি ৩

Date:

Share post:

কলকাতার আকাশে ছড়াল করোনাভাইরাসের আশঙ্কার মেঘ। শুক্রবার সকালে কোভিড-১৯ সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় এক মহিলা-সহ ৩জনকে। তাঁদের আইসোলেশন ওয়ার্ডে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। ৩জনের রক্তের নমুনা পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে তাঁরা করোনাভাইরাস আক্রান্ত কি না।
কসবার এক মহিলা সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফিরেছেন। তাঁর শরীরে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি, থাইল্যান্ড থেকে ফেরা বেলেঘাটার এক যুবক এবং কুয়েত ফেরত টালিগঞ্জের আরও এক যুবকের দেহেও করোনা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।
এই তিনজনের পাশাপাশি বেলেঘাটা আইডিতে উহান ফেরত কয়েকজনকে সংক্রমণ সন্দেহে ভর্তি করা হয়েছিল। সব মিলিয়ে এই মুহূর্তে বেলেঘাটার হাসপাতালে সন্দেহের তালিকায় রয়েছেন আট জন।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...