Friday, April 3, 2026

ভয়াবহ গাড়ি দুর্ঘটনা বিহারের মুজফফরপুরে, মৃত ১১

Date:

Share post:

ভয়াবহ গাড়ি দুর্ঘটনা বিহারের মজফফরপুরে। ঘটনাস্থলে মৃত ১১, আহত অন্তত ৪। দুর্ঘটনাটি ঘটে বিহারের ২৮ নম্বর জাতীয় সড়কে। ট্রাক্টর ও একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে একটি বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যান এলাকাবাসী। তাঁরাই দেখেন একটি ট্রাক্টরের সঙ্গে উলটো দিক থেকে আসা গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে যান মুজফফরপুরের কান্তি স্টেশনের পুলিশ। গাড়ির ভেতরে থাকা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রায় ১১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন। তবে তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর থেকেই ট্রাক্টর এর চালক পলাতক।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...