Saturday, March 28, 2026

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মাশরাফি

Date:

Share post:

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেই হতে যাচ্ছে দলনেতা হিসেবে তার শেষ ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডের আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনের আগে শুক্রবার নেতৃত্ব ছাড়ার ঘোষণা করেন মাশরাফি। তবে পরবর্তীতে খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশের সফলতম এই অধিনায়ক জানান, আজ অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। আমার প্রতি এত দীর্ঘ সময় আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই।
গত পাঁচ-ছয় বছরের যে ভ্রমণটা ছিল, যাদের অধীনে আমি খেলেছি, আবার যাদেরকে নেতৃত্ব দিয়েছি। তারা ঘনিষ্ঠভাবে আমাকে সহযোগিতা করেছে।’
নেতৃত্বের শেষ ম্যাচে ৩৬ বছর বয়সী মাশরাফির সামনে দারুণ একটি মাইলফলকের হাতছানি। জিম্বাবোয়ের বিপক্ষে এই ম্যাচে জিতলে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০টি ওয়ানডে জয়ের স্বাদ নেবেন ডানহাতি পেসার।

*অধিনায়ক মাশরাফির কেরিয়ার একনজরে*

ম্যাচ জয় হার

পরিত্যক্ত জয়ের হার
৮৭ ৪৯ ৩৬ ২ ৫৬.৩২%
ব্যাটিং
ইনিংস রান গড় সর্বোচ্চ স্ট্রাইক ৫০/১০০
৫৮ ৫৭৮ ১১.৭৯ ৪৪ ৯০.৫৯ ০/০

বোলিং
ইনিংস উইকেট গড় ইকোনমি সেরা ৪/৫
৮৭ ১০১ ৩৫.৭৪ ৫.১২ ৪/২৯ ২/০

দ্বিপাক্ষিক সিরিজ
ম্যাচ জয় হার ড্র
১৫ ১০ ৪ ১

ত্রিদেশীয় সিরিজ
ম্যাচ জয় হার ড্র
৩ ১ ২ ০

বিশ্বকাপের আসর

বিশ্বকাপ-২টি
সেরা- সুপার এইট (২০১৫)
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-১টি
সেরা- সেমিফাইনাল (২০১৭)
এশিয়া কাপ- ১টি
সেরা- রানার্সআপ (২০১৮)

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...