Monday, June 22, 2026

দমদমে ভয়ঙ্কর ডাকাতি, বাধা দিতে গেলে ছুরিকাহত গৃহকর্তা

Date:

Share post:

দমদমের মল্লিক কলোনিতে ভয়ঙ্কর ডাকাতি। বাধা দিতে গেলে মদন দাস নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলে দমদম থানার পুলিশ। খোয়া যায় ৫ হাজার টাকা, এটিএম কার্ড ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

জানা গিয়েছে, শনিবার ভোর তিনটে নাগাদ তিন জনের একটি ডাকাত দল ফ্লাটের কার্নিশ বেয়ে ব্যালকনিতে এবং সেখান থেকে সটান ঘরের ভেতর ঢুকে পড়ে। তারপর লুটপাট চালায়। সেই সময় ঘরের ভেতরে ছিলেন মদন দাস নামে কেএমসি-তে কর্মরত এক ব্যক্তি। ডাকাতিতে বাধা দিতে গেলে তার উপর হামলে পড়ে দুষ্কৃতীরা। মদনবাবুর হাতে ও গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।

আরও পড়ুন-করোনা জনসচেতনতা বাড়াতে পথে নামলো স্কুলের খুদেরা

Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...