আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে ৪২ বছরের এক কাঠমিস্ত্রির। স্বাভাবিকভাবেই চন্দ্রধারী সিং যাদবের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শুধু তাই নয়, শুটিং ফ্লোরে কলাকুশলীদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুম্বইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম্প স্টুডিয়োয় শুটিংয়ে শর্ট সার্কিটের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার সময়ে আলিয়া ভাট সেটে শুটিং করছিলেন। ২০২৭ সালের ২১শে জানুয়ারি প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Sponsored

পুলিশ সূত্রে খবর, চন্দ্রধারীর পরিবারে তাঁর স্ত্রী ও দুই কন্যা আছেন। সঞ্জয়ের সংস্থার তরফে ক্ষতিপূরণ হিসেবে মৃতের পরিবারকে ৪০ লক্ষ টাকা দেওয়া হবে। তবে এফডব্লিউআইসিই (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়) ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়েছেন। মৃত কর্মীর পরিবারকে ৫০ লক্ষ টাকা দিতে হবে বলে জানানো হয়েছে। চন্দ্রধারীর দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই বক্তব্য রাখা হয়েছে। FWICE-র সভাপতি বিএন তিওয়ারি জানিয়েছেন ক্ষতিপূরণ ছাড়াও শুটিং সেটে নিরাপত্তা জোরদার করার দাবি করা হয়েছে। সেই সঙ্গে কাজের নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেওয়ার কথাও জানান তিনি। আরও পড়ুন: ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা
Sponsored

সূত্রের খবর, সঞ্জয়ের প্রযোজনা সংস্থার তরফে প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ছাড়াও প্রয়াত কর্মীর স্ত্রীকে কর্মসংস্থানের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই কর্মী অনেকদিন ধরেই কাজ করছিলেন। চন্দ্রধারী সকাল ৭টা থেকে পরের দিন ভোর ৩টে পর্যন্ত ডিউটি করেছিলেন এবং টানা তিনদিন কাজ করে গিয়েছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
