Sunday, June 14, 2026

সৌরভের সেই দিনের অ্যাকশন রিপ্লে হরমনপ্রীতের মুখে!

Date:

Share post:

ঠিক ১৭ বছর আগের ঘটনা । ২৩ মার্চ ২০০৩-এ ১০০ কোটি ভারতবাসীর স্বপ্নটা চূর্ণ হতে শুরু করেছিল জাহির খানের প্রথম ওভার থেকেই। বিশ্বকাপ ফাইনালের সেদিন প্রথম ওভারে উঠেছিল ১৫ রান।

আর ৮ মার্চ ২০২০। দীপ্তি শর্মার প্রথম ওভারে উঠল ১৪ রান!
সে বার জোহানেসবার্গে রিকি পন্টিংদের হাতে চূর্ণ হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। শত কোটির স্বপ্ন ভেঙে চুরমার হয়েছিল সে দিন। রবিবাসরীয় মেলবোর্নেও সেই দিনের অ্যাকশন রিপ্লে ।
সমালোচকরা অবশ্য বলবেন ওয়ানডে ও টি টোয়েন্টি সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট। কেউ বলবেন , জো’বার্গের সেই ফাইনাল ও মেলবোর্নের আজকের ফাইনালের মধ্যে বিস্তর ব্যবধান। কিন্তু দুটো ফাইনালের মধ্যে মিল এক জায়গাতেই। দুটো ম্যাচই অনেক আগে শেষ হয়ে গিয়েছিল।
ভারতের মহিলারা গোটা টুর্নামেন্টে দাপিয়ে খেললেও মোক্ষম দিনে ভেঙে পড়লেন।
ভারত যার ওপর সবচেয়ে বেশি নির্ভর করেছিল যার ওপর, সেই শেফালি ভার্মা শুরুতে ফিরে যাওয়ায় ছন্দ হারিয়ে যায় গোটা দলের। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৯ রানে। ম্যাচের শেষে হতাশ মুখে হরমনপ্রীত সান্ত্বনা দিচ্ছিলেন শেফালিকে। জো’বার্গেও তো সচিন-সৌরভরা সেদিন বিশ্বাসই করতে পারেন নি ,কেন এমন হলো ।

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...