Monday, June 8, 2026

রাজস্থানের বিরুদ্ধে নামার বিহুর ছন্দে শ্রেয়স-রিঙ্কুরা

Date:

Share post:

আগামিকাল আইপিএল-এর ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই মুহুর্তে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগের ফাস্ট বয় শ্রেয়স আইয়রের দল। প্লে-অফের রাস্তায় আগেই পৌঁছে গিয়েছে নাইটরা। এমন অবস্থায় আগামিকালের ম্যাচ জিতে লিগ শীর্ষে জিতে প্লে-অফে নামতে মরীয়া কলকাতা। তবে আগে ফুরফুরে মেজাজে কেকেআর শিবির। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি বিহুর ছন্দে নেচে উঠলেন শ্রেয়স-রিঙ্কুরা। যেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেকেআর ।

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

এদিন কেকেআর যে ভিডিও পোস্ট করে , সেখানে দেখা যাচ্ছে, বিহুর ছন্দে নাচছেন শ্রেয়স আইয়র, নীতীশ রানা, রিঙ্কু সিংরা। বরণ করে নেওয়া হয় আসামের বিখ্যাত ‘গামোছা’ দিয়ে। সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে নাইটদের বার্তা, ‘ঘরের মতোই অনুভূতি- গুয়াহাটি তোমাকে দেখে সবসময় খুব ভালো লাগে’। তারপরই কামাখ্যা মন্দিরের পুজো দেন রিঙ্কুরা। সেখানে পুজো দেওয়ার পরের ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। মন্দিরের সামনে হাত জড়ো দাঁড়িয়ে রয়েছেন রিঙ্কু সিং , অনুকূল রায়রা। আরেকটি ছবিতে দেখা মিলল নাইটদের হেডস্যর চন্দ্রকান্ত পন্ডিত ও বরুণ চক্রবর্তীর।

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

আরও পড়ুন- মুম্বইয়ের শেষ ম্যাচের পরই নিজের পরবর্তী লক্ষ্য-এর কথা জানিয়ে দিলেন রোহিত


Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...