Thursday, February 12, 2026

হাটে ভাঙলো হাঁড়ি, পাশে বসা কাউন্সিলরের নামে ফোনে অভিযোগ শুনলেন মেয়র

Date:

Share post:

এভাবে যে হাটে হাঁড়ি ভাঙবে স্বপ্নেও ভাবেননি ‘অভিযুক্ত’ কাউন্সিলর৷ ভাবেননি কলকাতার মহানাগরিকও৷ কপাল খারাপ কেঁচোর গর্ত থেকে বেরিয়ে এলো কেউটে৷

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চলছিলো শনিবার৷ তখনই কেলোর কীর্তি৷ মেয়রের কাছেই তাঁর দলের এক কাউন্সিলরের নামে অভিযোগ করলেন কলকাতার এক নাগরিক৷ ঘটনাচক্রে মেয়রের পাশের চেয়ার আলো করে তখন বসেছিলেন “অভিযুক্ত’ কাউন্সিলর সন্দীপন সাহা৷ এই অভিযোগ শুনতে একেবারেই প্রস্তুত ছিলেন না মহানাগরিক।

পুরসভা ভোটের আগে। ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চালু করেছেন ফিরহাদ হাকিম। সরাসরি নাগরিকদের অভিযোগ শোনেন, প্রতিকার করার চেষ্টা করেন৷ সেই কাজ করতে এদিনও বসেছিলেন৷ তখনই এলো সেই ফোন৷ ফোন করেছিলেন ৫২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা বাড়িতে লোকজন পাঠিয়ে ভয় দেখাচ্ছেন।

দলের কাউন্সিলরের বিরুদ্ধে হুমকির অভিযোগ পেয়ে নিশ্চিতভাবেই বেশ অস্বস্তিকর অবস্থায় পড়লেন ফিরহাদ হাকিম৷ তার ওপর সেই কাউন্সিলর তখন তাঁর পাশেই বসে৷ সামাল দিলেন ফিরহাদ৷ মেয়র সমস্ত অভিযোগ শুনে অভিযোগকারীকে পরামর্শ দেন, “আপনি নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করুন। আইনি ব্যবস্থা নিন”। তারপর কাউন্সিলরকে ‘বাঁচাতে’ মেয়র বলেন, “বাড়ির মালিকের অভিযোগ ঠিক নয়। বহু বছর ধরে ওই বাড়িতে ভাড়া আছেন অনেকে। ভাড়াটিয়াদের হয়েই সওয়াল করেছিলেন কাউন্সিলর। তাদের আইনি ব্যবস্থা নিতে সাহায্য করেছিলেন”।

মেয়র সাফাই দিলেন বটে, তবে সেই সাফাই কেউ বিশ্বাস করেছেন কি’না সন্দেহ৷ প্রসঙ্গত, ‘অভিযুক্ত’ এই কাউন্সিলর সন্দীপন সাহার বাবা তৃণমূলেরই বিধায়ক স্বর্ণকমল সাহা৷ কাউন্সিলর সন্দীপন এখন ওয়ার্ডের কাউন্সিলর, সেই ৫২ নম্বর ওয়ার্ডটি এবার মহিলা সংরক্ষিত হয়েছে৷ ফলে সন্দীপন ওয়ার্ডহীন হয়ে পড়েন৷ সেই পরিস্থিতিতে তাঁর নাম ভাসিয়ে দেওয়া হয়েছে ৫৮ নম্বর ওয়ার্ডে৷ ঘটনাচক্রে এই ৫৮ নম্বর ওয়ার্ডটি এন্টালি বিধানসভা কেন্দ্রের অধীন! এবং এন্টালির বিধায়ক কাউন্সিলরের বাবা স্বর্ণকমল৷

spot_img

Related articles

নিজেকে ভালবাসো: ভ্যালেন্টাইন উইকে বার্তা ঋতুপর্ণা-ভাগ্যশ্রীর

ভালোবাসা সপ্তাহ এলেই সম্পর্ক, উপহার আর সোশ্যাল মিডিয়ার রঙিন ছবিতে ভরে ওঠে চারদিক। কিন্তু এই ভ্যালেন্টাইনে একটু অন্য...

জমি বিবাদের জেরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে পুকুরে ধাক্কা!

পাড়ায় জমি বিবাদের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে (Higher Secondary Student Attack) পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানের...

রাহুলের সাংসদপদ খারিজ করে আজীবন ভোটে লড়া বন্ধ করতে লোকসভায় নোটিশ নিশিকান্তর 

সংসদের বিরোধীদের মুখ বন্ধ করতে মরিয়া বিজেপি সাংসদরা। যাঁরাই মোদি সরকারের বিরুদ্ধে সরব, তাঁদেরই সদস্যপদ বাতিলের জন্য উঠে...

নামিবিয়া ম্যাচে নেই অভিষেক, কবে মাঠে ফিরবেন? আপডেট দিলেন সূর্য

ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নামিবিয়ার। ভারতীয় দলে দুটি পরিবর্তন। অসুস্থতার জন্য এই ম্যাচে খেলতে পারবেন...