Wednesday, June 17, 2026

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে হুঙ্কার তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। তিনি বলেন, আজ পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট বের করতে পারল না কমিশন। যা চলছে সুপার হিটলারকেও ছাপিয়ে যাবে। গণতন্ত্রকে ভ্যানিশ (Vanish) করে দিচ্ছে। কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে তার প্রতিবাদ হবেই। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই।

তৃণমূল সুপ্রিমো (Mamata Benarjee) বলেন, সব বাদ দিচ্ছে। এখনও পর্যন্ত লিস্ট (List) বের করেনি। সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে। এখনও ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কেউ পায়নি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা হতে পারে না। গণতন্ত্রের জন্য এটা দুর্ভাগ্যজনক। ২৮ ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল। এরপর বিচারাধীন লিস্ট এতদিন ধরে হিয়ারিং হল। শুনেছি, ফিফটি পার্সেন্টের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। সুতির একটা ব্লকে ৫০০ জন ভোটারের মধ্যে ৪০০ জনের নাম বাদ গিয়েছে। এরকম আরও অনেক জায়গা আছে। একদিন না একদিন মানুষ কৈফিয়ৎ চাইবে। লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন— কার নাম আছে, কার নাম নেই। যাঁদের নাম নেই, জেলায় জেলায় ট্রাইব্যুনাল করে তাঁদের নাম তোলার ব্যবস্থা করে দিন। আমরা বিনাপয়সায় আইনজীবী দিয়ে সাহায্য করব।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...