Wednesday, March 25, 2026

রাজ্যসভা: দলীয় নেতৃত্বেই আস্থা রাখল তৃণমূল

Date:

Share post:

তৃণমূলের রাজ্যসভার প্রার্থীতালিকায় বাড়তি চমক নেই। কিন্তু তাৎপর্য আছে। কোনো নতুন বুদ্ধিজীবী বা অন্য পেশার কেউ নন, পুরনো পরিচিতরাই প্রার্থী। চারজনের মধ্যে তিনজন লোকসভায় পরাজিত। একজন লোকসভায় আগে ছিলেন, এবার দাঁড়ান নি। বুদ্ধিজীবীদের মধ্যে একমাত্র অর্পিতা ঘোষ। কিন্তু তিনি দলের সঙ্গে পরিবর্তনের আন্দোলনের সময় থেকে আছেন। 2014তে লোকসভায় জিতেছিলেন। এবার হারলেও দল তাঁকে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি করেছে। সুব্রত বক্সি দলের রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের স্বার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে দাঁড়ান। শেষবার লোকসভায় লড়েন নি। দীনেশ ত্রিবেদী বারাকপুরে হেরেছেন। মৌসম নূরও লোকসভায় পরাজিত। এদের মধ্যে মৌসমই তুলনায় তৎকাল তৃণমূল। 2019 সালে লোকসভার মুখে তৃণমূলে এসে হেরেছেন। এখন আবার টিকিট পেলেন। তবে এটা স্পষ্ট, বাইরের গ্ল্যামার নয়, এবার সাংগঠনিক ব্যক্তিদের রাজনৈতিক পুনর্বাসন দেওয়া হয়েছে। মনীশ গুপ্ত, যোগেন চৌধুরিরা প্রার্থী হন নি। আবার শুভাপ্রসন্ন, ওমপ্রকাশ মিশ্রদের নাম শোনা যাচ্ছিল। সেসব নামও তালিকায় নেই। তৃণমূলসূত্রে খবর, দীনেশ, অর্পিতা, মৌসমকে রাজ্যসভার সাংসদ করে তাঁদের এলাকায় বিজেপির অগ্রগতিতে রাশ টানার চেষ্টা হয়েছে। বিজেপি এমনিতেই হাওয়াটা হারিয়েছে। এখন তাদের সাংসদদের এলাকায় সমান্তরাল সাংসদ দেওয়া হচ্ছে।

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...