Wednesday, June 24, 2026

দোলের পরে হোলি উৎসবে মাতলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

কেন্দ্রীয় নেতৃত্ব যাই বলুন, সোমবার দোল উৎসবে মেতেছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দ্বিতীয় দিনেও তার ব্যতিক্রম হল না। হোলি উৎসবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে নারায়ণগড়, বেলদা, খাকুড়দা, শাউরি ও জাহালদাতে ঘুরলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ। সোমবার খড়্গপুরে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে এলাকার সঙ্গে দোল উৎসবে মাতেন তিনি। সেই সঙ্গে রাতে হোলিকা দহনে অংশ নেন। আর মঙ্গলবার সকাল থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পথচলতি মানুষের গালে আবির লাগিয়ে মিষ্টি মুখ করান দিলীপ ঘোষ। বেলদার বাসস্ট্যান্ডে দোল উৎসব কমিটির পুজো মণ্ডপে রাধাকৃষ্ণের আরাধনাও করেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...